গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

চাকরির ইন্টারভিউ [ Job Interview ] প্রস্তুতি সিরিজের প্রচার শুরু হয়েছে । গুরুকুল বাংলাদেশ

শিক্ষা জীবন শেষ করার পরে, আমরা যে জিনিসটি সবাই মরিয়া হয়ে উঠি, তা হল প্রত্যাশা অনুযায়ী একটি চাকরি বা কাজ। আমাদের মনে হতে থাকে চাকরিটা আসলে গতকাল দরকার ছিল। আমাদের মনে হয় আমার হাতে এতদিন ধরে লেখাপড়া করার স্বীকৃতি স্বরূপ একটা সার্টিফিকেট আছে। তাই চাকরিটা পেতে দেরি হবে কেন। আমাদের মাথায় থাকে আমাদের সার্টিফিকেটটি আমাদের চূড়ান্ত যোগ্যতার স্বীকৃতি। আর কোন যোগ্যতার স্বীকৃতি বা পরিচয় দেয়ার প্রয়োজন নেই। এই যুগে এস মানতে কষ্ট হলেও একটি সত্য মেনে নিতে হবে, তা হল, লেখাপড়ার সার্টিফিকেট অর্থই Employability বা “নিয়োগ উপযুক্ত” নয়। সার্টিফিকেট এর পাশাপাশি সার্টিফিকেট সংশ্লিষ্ট হার্ড স্কীল, কমন সফট স্কীল, বিশেষ চাকরিটির জন্য প্রয়োজনীয় সফট স্কীল সহ নানাবিধ বিষয় আজ Employability র পূর্ব শর্ত। এই সবকিছু ছাপিয়ে আর একটি দক্ষতা অত্যন্ত জরুরী, যা হল একটি ভাল কাজের সাক্ষাতকার দেয়া, বা নিজেকে সম্পূর্ণ ভাবে চাকুরিদাতার শর্ত অনুযায়ী মেলে ধরার যোগ্যতা। মনে রাখা দরকার, বর্ণিত সব যোগ্যতা থাকা সত্ত্বেও, শুধুমাত্র চাকরির ইন্টারভিউ এর সময়, সঠিক উপস্থাপন, সঠিক প্রশ্নের উত্তর, সঠিক ভাবে যোগাযোগ স্থাপন না করতে পারলে অনেক সুযোগ হাতের বাইরে চলে যেতে পারে। অন্য ভাবে বললে, আজকের এই প্রতিযোগিতামূলক চাকুরীর বাজারে, চাকরি নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে – একটি সফল চাকরির ইন্টারভিউ বা চাকরির সাক্ষাতকার। আপনি যতই স্মার্ট আর যোগ্য হন না কেন, মনে রাখাতে হবে চাকরির সাক্ষাৎকার একটি ভিন্ন ধরণের প্রস্তুতি। চাকরির ইন্টারভিউ দিতে যাবার জন্য, আপনার নিজেকে, সকল যোগ্যতার পাশাপাশি, আলাদা করে প্রস্তুত করতে হবে। চাকরির সাক্ষাৎকার এটি এমন একটি জায়গা, যেই জায়গাতে ভুল করলে, পরবর্তী সুযোগ পাওয়া খুবই কঠিন। তাই যদি আপনার মনে হয়, চাকরির সাক্ষাৎকারের জন্য, আলাদা করে প্রস্তুতি নেয়ার কী আছে, তাহলে আপনি বড় ভুল করছেন। মনে রাখতে হবে, অন্য সব হার্ড স্কীল বা সফট স্কীল যেভাবে প্রস্তুতি সহ নিয়মিত পরিশ্রম করে অর্জন করতে হয়, ঠিক একইভাবে, সফল চাকরির সাক্ষাৎকার দেবার জন্যে, আলাদা করে প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়। বিভিন্ন কৌশল ও বুদ্ধিমত্তার প্রয়োগ শিখতে হয়। সেই প্রস্তুতি না নিলে, আজকের চাকরির বাজারে, নিজের আলাদা যোগ্যতার প্রমাণ দেয়া কঠিন। আর সেটা না পারলে প্রতিযোগীদের থেকে এগিয়ে প্রত্যাশিত চাকরিটিও পাওয়া কঠিন। চাকরির ইন্টার্ভিউ বিষয়টি দেখতে যতটা সহজ মনে হয় বা বিষয়টি শুনতে যতটা সহজ, বাস্তবে সেই বিষয়টি সফলতার সাথে শেষ করা ততটাই কঠিন। সুতরাং বুঝতে নিশ্চয় অসুবিধা হচ্ছে না যে এই প্রস্তুতি কতটা জরুরী। গুরুত্ব যদি বুঝে থাকেন তবে শুরু করুন চাকরির সাক্ষাৎকার এ বসার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি। আপনার সফল সাক্ষাৎকার নিশ্চিত করতে সহায়ক হিসেবে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক [GOLN] রয়েছে আপনার সাথে। আমাদের এই সিরিজে চাকুরীর সাক্ষাৎকার বিষয়ে প্রশ্ন করেছেন গুরুকুলের প্রশিক্ষক শিহাব হাসান নিয়ন। উত্তর দিয়েছেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর। এই সাক্ষাৎকার সিরিজ দেখে আপনার যদি আরও কোন প্রশ্ন মনে আসে, তবে সেটি আমাদের ভিডিওগুলোর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা সময় ও সুযোগ মতো সেই উত্তর দেবার চেষ্টা করবো।     চাকরির ইন্টারভিউ ছাড়াও এসব আয়োজনে নিয়মিত অংশগ্রহণ করতে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের চ্যানেল ও পাতায় যুক্ত হয়ে নিন:    

গুরুকুল কো কারিকুলার [Co curricular ] ও এক্সট্রা কারিকুলার [ Extra Curricular ] পরিচয় কালেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর

গুরুকুল কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার গুরুকুলের বিশেষ বৈশিষ্ট্য। এই কোর্সগুলোর মাধ্যমে, আমরা আমাদের শিক্ষার্থীদের বাস্তব জীবনের অতি প্রয়োজনীয় বিষয়সমুহ (অথচ একাডেমীতে যা পড়ানো হয় না), শেখাতে চাই। সেই শেখানো বিষয়টি শুধুমাত্র পড়ানো বা দেখানো নয়। সেটা শেখানো হয় শিক্ষার্থীদের একটি এক্সারসাইজ ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে। সেই সিলেবাসে এমন সব প্রশিক্ষণ এবং অনুশীলন থাকে, যেটা শিক্ষার্থীকে নানা রকম বাস্তব অভিজ্ঞার মধ্য দিয়ে নিয়ে যাবে। কোর্সগেুলোর মাধ্যমে শিক্ষার্থীদের, একজন পূর্ণ মানুষ হবার যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রার প্রস্তুতির জন্য তৈরি করে দেয়া হয়। এক কথায় বললে শিখতে শেখানো হয়, জানতে শেখানো হয়, দেখতে শেখানো হয়। কাটানো হয় শেখার ভয়। যেমন ধরুন শিক্ষার্থীকে শোনার-বোঝার-বলার সব জড়তা কাটানোর চেষ্টা করা হয়। শেখানো হয় বিভিন্ন স্থান, কাল ও পাত্রের সাথে হাটা-চলা-কথা বলা। শিক্ষার্থীকে সাবলীল করা হয় অপরিচিত জনের সাথে দেখা করতে, কথা শুরু করতে, একটি বিষয় নিয়ে কথা বলতে, কোন বিশেষ তথ্য সংগ্রহ করতে, মত বিনিময় করতে। নিশ্চিত করার চেষ্টা করা হয় যেন সেই শিক্ষার্থী তার জীবনে নতুন কোন ক্ষেত্রে গিয়ে অসহায় বোধ না করে। শিক্ষার্থীকে শেখানো হয় উপস্থাপনা। উপস্থাপনা হতে অফিসের প্রেজেন্টেশন বিষয়ে বা হতে পারে, বা যেকোনো সভায় কোন রিপোর্ট উপস্থাপন বিষয়েও হতে পারে। শিক্ষার্থীকে দক্ষ করার চেষ্টা করা হয় অনুসন্ধান বিষয়ে। [ গুরুকুল কো কারিকুলার [ Co curricular ] ও এক্সট্রা কারিকুলার [ Extra Curricular ] পরিচয় ] শেখানো নিজের আশেপাশে, বাজারে অনুসন্ধানের পাশাপাশি হয় সাইবার জগতে অনুসন্ধান। ইংরেজি প্রধান ভাষা না হওয়ায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় কিছুটা দুর্বলতা থাকে। তাই বাংলার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার জড়তা কাটানোর বিভিন্ন ধরনের প্রাকটিক্যাল উদ্যোগ নেয়া হয়। শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখানো হয়। সবসময় উৎসাহ দেয়া হয় এবং শেখানো হয় ‘কিভাবে শিখতে হবে”। এটা গুরুকুলের প্রধানতম উদ্যোগ। কারণ সারা জীবন বিভিন্ন প্রয়োজনে শিক্ষার্থীকে শিখতে হবে। শিক্ষার্থী সেটা নিজে এবং দ্রুত সময়ে যেন শিখে নিতে পারে সেভাবে প্রস্তুত করা চেষ্টা করা হয়। প্রযুক্তি বা যেকোনো কারণে পেশাদারী জীবনে সংকট এলে নিজ যোগ্যতায় নতুন করে শিখে নিয়ে উৎরে যেতে পারে। অভ্যস্ত করা হয় – শুনতে, বলতে, লিখতে মনোযোগী হতে। সভা পরিচালনা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা শেখানো হয়। মিশতে শেখানো হয় অপরিচিত ও অপছন্দের মানুষদের সাথে। পরিচয় করিয়ে দেয়া হয় সংস্কৃতি, ইতিহাস ও দর্শনের দরজা। রীতিমতো পরিকল্পনা করে কাটানো হয় সব রকমের ভয়, প্রেজুডিস এবং ইগো। আর সারা জীবনের জন্য তৈরি করিয়ে দেয়া হয় মেন্টর বা জীবনের পরামর্শক। আপাতত শুনতে খুব বিশেষ হয়ত মনে না হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দীর্ঘ গবেষণা বলে- এগুলোর বেশিরভাগ আমরা ঠিকমতো পারি না। জীবন ও পেশায় বেশিরভাগ ক্ষেত্রে হেরে যাবার কারণ এগুলোই। আর আমরা কোন ভাবেই চাইনা যে আমাদের কোন জীবনে কোন পর্যায়ে হেরে যাক বা হেরে যাওয়াকে মেনে নিক। একটি ভিডিও সিরিজে গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর গুরুকুল কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার এর এই বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। ভিডিওগুলো রয়েছে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ইনডেক্স চ্যানেলে। নিচে সংযুক্ত প্লেলিস্ট বা ভিডিওগুলো দেখুন।        

পলিটেকনিক বাংলা ৬৫৭১১ [BTEB Polytechnic ] বিষয়ের সকল ভিডিও ক্লাস “বাংলা গুরুকুল” এ প্রকাশ শুরু হয়েছে

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিক বিভাগের বাংলা (৬৫৭১১) বিষয়ের সকল ভিডিও ক্লাস "বাংলা গুরুকুল" চ্যানেলে প্রকাশিত হয়েছে

পলিটেকনিক বাংলা ৬৫৭১১ [BTEB Polytechnic ] বিষয়ের সকল ভিডিও ক্লাস “বাংলা গুরুকুল” এ প্রকাশ শুরু: এতদ্বারা সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, পলিটেকনিক এর, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো “বাংলা (৬৫৭১১)” সাবজেক্টটির সকল ভিডিও ক্লাস “বাংলা গুরুকুল” চ্যানেলে প্রকাশিত হয়েছে। এখন থেকে দেশের সকল শিক্ষার্থীদের জন্য উক্ত ক্লাস সমূহ উন্মুক্ত করা হলো। চ্যানেলের লিংক : “বাংলা গুরুকুল ইউটিউব চ্যানেল” বাংলা ওয়েবসাইট এর লিংক : গুরুকুল বাংলা বাংলা ৬৫৭১১ কোর্সের উদ্দেশ্য : মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ। ভাষার ব্যবহারে প্রায়োগিক যোগ্যতা অর্জন। বাংলা সাহিত্য পঠন-পাঠনের মাধ্যমে জাতীয় চেতনা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, শুদ্ধাচার, নীতি ও মূল্যবোধের উন্মেষ ঘটানো। বাংলা ৬৫৭১১ কোর্সের সংক্ষিপ্ত বিবরণী : মাতৃভাষা ও সৃজনশীলতা : বাংলা ভাষা রীতির বিচিত্রতা, বানান রীতি, পত্র রচনা এবং কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস ও ছোট গল্প। বাংলা ৬৫৭১১ – তাত্ত্বিক অংশ – বাংলা ভাষার প্রয়োগ অধ্যায়-ক। বাংলা ভাষা ১.১ ভাষা বিষয়ক প্রাথমিক জ্ঞান (ভাষার সংজ্ঞা, মাতৃভাষা, মাতৃভাষা হিসেবে বাংলা এবং বাংলা ভাষার প্রকৃতি ও বৈশিষ্ট্য) ১.২ বাংলা ভাষার উপপত্তি, ক্রমবিকাশ ও যুগ বিন্যাস ১.৩ বাংলা ভাষা রীতি – সাধু, চলিত, (সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য ও উদাহরণ) ১.৪ আঞ্চলিক বা উপভাষা অধ্যায়-খ। বাংলা বানান রীতি ও শব্দ প্রয়োগ ১। বাংলা একডেমির প্রমিত বানান রীতি ও ণ-ত্ব ও ষ-ত্ব বিধি ১.১ বাংলা একডেমির প্রমিত বানান রীতি ১.২ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ২। শব্দ ও শব্দের শ্রেণি বিভাগ (সংজ্ঞা, শব্দের গঠন, উৎস বা উৎপত্তি ও অর্থগত) ২.১ শব্দের সংজ্ঞা ২.২ শব্দের শ্রেণীবিভাগ ও গঠন ৩। বাক্য প্রকরণ ও গঠন রীতি (সংজ্ঞা, বাক্য গঠন এবং প্রকার) ৩.১ বাক্যের সংজ্ঞা ৩.২ বাক্যের গঠন ৩.৩ বাক্যের প্রকার ৩.৪ বাক্য পদ-সংস্থাপনার ক্রম ৪। পত্র রচনা ৪.১ পত্র ও এর শ্রেণিবিভাগ ৪.২ পত্রের অংশ ৪.৩ দরখাস্তের নিয়ম তাত্ত্বিক অংশ – বাংলা কবিতা ১। কবিতা (নিচের প্রতিটি কবিতার লিংক এ কবিতা পাঠ, বিশ্লেষণ ও প্রশ্নোত্তর অনুশীলন যুক্ত করা হয়েছে) ১.১ বঙ্গভাষা – মাইকেল মধুসূদন দত্ত ১.২ সোনার তরী – রবীন্দ্র নাথ ঠাকুর ২.৩ উমর ফারুক- কাজী নজরুল ইসলাম ৩.৪ বাংলার মুখ আমি – জীবনানন্দ দাশ ৪.৫ আসাদের শার্ট – শামসুর রাহমান ৫.৬ স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো? – নির্মলেন্দু গুণ ২। প্রবন্ধ (নিচের প্রতিটি প্রবন্ধের লিংক এ প্রবন্ধ পাঠ, বিশ্লেষণ ও প্রশ্নোত্তর অনুশীলন যুক্ত করা হয়েছে) ২.১। অর্ধাঙ্গী – রোকেয়া সাখাওয়াত হোসেন ২.২। বইকেনা – সৈয়দ মুজতবা আলী ৩। একাঙ্কিকা (নিচের প্রতিটি একাঙ্কিকা -র লিংক এ একাঙ্কিকা পাঠ, বিশ্লেষণ ও প্রশ্নোত্তর অনুশীলন যুক্ত করা হয়েছে) ৩..১ মানুষ – মুনীর চে․ধুরী ৪। উপন্যাস (নিচের প্রতিটি উপন্যাসের লিংক এ উপন্যাস পাঠ, বিশ্লেষণ ও প্রশ্নোত্তর অনুশীলন যুক্ত করা হয়েছে) ৪.১। লালসালু – সৈয়দ ওয়ালী উল্লাহ ৫। ছোট গল্প: (নিচের প্রতিটি ছোটগল্পের লিংক এ ছোটগল্প পাঠ, বিশ্লেষণ ও প্রশ্নোত্তর অনুশীলন যুক্ত করা হয়েছে) ৮.১। ক্সহমন্তী – রবীন্দ্র নাথ ঠাকুর ৮.২। একুশের গল্প – জহির রায়হান ৮.৩। পাতালেহাসপাতালে – হাসান আজিজুল হক বাংলা ৬৫৭১১ – ব্যবহারিক [ ব্যবহারিক অংশে যোগ করা হয়েছে ব্যবহারিক উদাহরণ] ১। বক্তৃতা : (নিচের প্রতিটি বিষয়ের লিংক এ বক্তৃতার ভিডিও সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য যুক্ত করা হয়েছে) ১. নির্ধারিত বক্তৃতা ১.১ নির্ধারিত বক্তৃতার প্রস্তুতি নির্ধারিত বক্তৃতার স্ক্রিপ্ট লিখবো কীভাবে? ১.২ নির্ধারিত বক্তৃতার কিছু নমুনা : একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ বিজয় দিবস উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ মুজিব নগর দিবস উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ জাতীয় শোক দিবস উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ মে দিবস উপলক্ষে নির্ধারিতবক্তৃতা / ভাষণ বাংলাদেশ ও বাঙালি সাস্কৃতি বিষয়ক নির্ধারিত বক্তৃতা / ভাষণ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ নজরুলজয়ন্তী উপলক্ষে নির্ধারিত বক্তৃতা / ভাষণ সাম্প্রদায়িক সহিংসতা অমার্জনীয় বিষয়ক নির্ধারিত বক্তৃতা / ভাষণ ২. উপস্থিত বক্তৃতা (নিচের প্রতিটি বিষয়ের লিংক এ বক্তৃতার ভিডিও সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য যুক্ত করা হয়েছে) ২.১ উপস্থিত বক্তৃতার প্রস্তুতি কিভাবে উপস্থিত বক্তৃতার প্রস্তুতি নিতে হবে? ২.২ উপস্থিত বক্তৃতার কিছু নমুনা আত্মপরিচয়ের সংকটে বাঙ্গালির তারুণ্য প্রযুক্তি ও তারুণ্য বাংলা নববর্ষ ৩. প্রাতিষ্ঠানিক বক্তৃতা ৩.১ প্রাতিষ্ঠানিক বক্তৃতার প্রস্তুতি প্রাতিষ্ঠানিক বক্তৃতার প্রস্তুতি কিভাবে নিতে হবে? ৩.২ প্রাতিষ্ঠানিক বক্তৃতার কিছু নমুনা গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন (শিক্ষামন্ত্রী) নবাগত ছাত্রছাত্রীদের বরণ ২। আবৃত্তি : ২.১ আবৃত্তির প্রস্তুতি কিভাবে আবৃত্তির প্রস্ততি নেবেন? ২.২ নমুনা আবৃত্তি: মানুষ – কাজী নজরুল ইসলাম আকাশ নীলা – জীবনানন্দ দাশ পল্লী জননী – জসীম উদ্দীন ছাড়পত্র – সুকান্ত ভট্টাচার্য তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা – শামসুর রাহমান নিষিদ্ধ সম্পাদকীয় – হেলাল হাফিজ ৩. বিতর্ক ৩.১ বিতর্কের প্রস্তুতি কিভাবে বিতর্কের প্রস্ততি নেবেন? ৩.২ নমুনা বিতর্ক: তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারই যুব সমাজেরঅবক্ষয়ের মূল কারণ সংস্কৃতিই আধুনিক মানুষের ধর্ম গতানুগতিক শিক্ষা নয় কর্মমুখি শিক্ষাই অর্থ‣নতিক মুক্তির চাবিকাঠি চালকের অসাবধনতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ মুক্তিযুদ্ধের চেতনাই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মূলমন্ত্র প্রযুক্তির বিকাশই প্রকৃতি বিনাশের একমাত্র কারণ ৪. প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন: ৪.১ প্রতিবেদন প্রণয়ন, তৈরি বা রচনা: কিভাবে প্রতিবেদন প্রণয়ন, তৈরি বা রচনা করবেন? কিভাবে প্রতিবেদন উপস্থাপন করবেন? ৪.২ নমুনা প্রতিবেদন: বন্যাদুর্গত এলাকায় কয়েকটি রিলিফ ক্যাম্পের প্রত্যক্ষদর্শী হিসেবে প্রতিবেদন রচনা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন রচনা। সকল ব্যবহারিক বিষয়ের প্রশ্নোত্তর অনুশীলন প্রতি অধ্যায়ের সাথে আমাদের বাংলা ওয়েবসাইটে থাকছে – প্রশ্নোত্তর অনুশীলন (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনা মূলক প্রশ্নোত্তর)। বাংলা ওয়েবসাইটে থাকছে – অধ্যায়ের সকল প্রশ্ন একত্রে, অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ।   প্রেস রিলিজ: গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর “বাংলা” গুরুকুল