গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

অনলাইনের পাশাপাশি গুরুকুল ক্যাম্পাসে কেয়ারগিভার কোর্স করানো হয়। এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। বছরে দুবার ভর্তি নেয়া হয়। অগ্রিম আসন সংরক্ষণের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। গুরুকুল বিশ্বের উন্নত দেশগুলোর মতো কেয়ারগিভার পেশাটিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে কাছ করছে। দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে কাজ করছে । আসুন কেয়ারগিভার কোর্সটি সম্পর্কে আরেকটু জেনে নেই।

কেয়ারগিভার কোর্স

কেয়ারগিভার কোর্স

কেয়ারগিভারের কাজ কী?

নিচে কেয়ার গিভারের কাজের পরিধি আলোচনা করা হল-

 

কেয়ারগিভার

 

কেয়ার গিভার কোর্স কেন করবেন?

কোয়ারগিভার কোর্সটি ভবিষ্যৎ বিবেচনায় একটি সম্ভাবনাময় ও নিরাপদ পেশার কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনি নিজেকে একজন পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি অনেক গুলো সুযোগ সুবিধা পাবেন। তার কিছু নিচে উল্লেখ করা হল।

 

কেয়ার গিভার কোর্সে ভর্তির যোগ্যতা:

কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস কারার পরে ছাত্র/ছাত্রীগণ কেয়ারগিভার কোর্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে উল্লেখ্য যে উচ্চ মাধ্যমিক পাশ, মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারী, ফাষ্ট এইড প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। যে কোন শিক্ষাবর্ষে পাশ করার শিক্ষার্থীরা এই কোর্সটি করতে পারবেন।

কেয়ারগিভার কোর্সের মেয়াদ, সময়, ফি ও বৃত্তি:

আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এর আওতায় কেয়ার গিভার সার্টিফিকেট কোর্সের মেয়াদ ৬ মাস। অর্থাৎ বছরে দুবার ভর্তি নেয়া হয়। তবে আসন খালি থাকলে বছরের যেকোনো সময় অগ্রিম আসন বুকিং নেয়া হয়। এই কোর্সটির মোট ফি ৬০০০০/- টাকা। তবে গুরুকুলের বৃত্তি পলিটি অনুযায়ী মুক্তিযোদ্ধার পরিবার, ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ছাড়াও নানাবিধ কোটায় সর্বোচ্চ ১০০% বৃত্তির ব্যবস্থা আছে।

ভর্তির জন্য  যোগাযোগ:

আমাদের যেকোন ক্যাম্পাসে এসে সরাসরি আলাপ করতে পারেন অথবা ফোন করুন : 01701229621 01701229622 নম্বরে।