গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

গুরুকুল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কম্পিউটার টেকনোলজির অভিভাববক সমাবেশের ছবি

ক্যাম্পাস প্রেস রিলিজ: গুরুকুল পরিবার আয়োজিত গুরুকুল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের অভিভাবক সমাবেশ গতকাল শনিবার কুষ্টিয়ার গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রধান শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন গুরুকুল একাডেমিক ইনচার্জ শামীম রানা, কম্পিউটার টেকনোলজির গাইড শিক্ষক মশিউল ইসলাম ও আরজ আলী। অভিভাবকদের অংশগ্রহণ ও মতামত কম্পিউটার টেকনোলজির …

বিস্তারিত পড়ুন

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে গুরুকুলে স্কিলস কম্পিটিশন–২০১৭

22729072 2035723650031509 4093870542644990200 n কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে গুরুকুলে স্কিলস কম্পিটিশন–২০১৭

অক্টোবর ২৭, ২০১৭ : কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক স্কিলস কম্পিটিশন–২০১৭-এর প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়েছে গুরুকুল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট “কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট” আয়োজনে এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)-এর সহযোগিতায়। দিনব্যাপী প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১০টায় গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় গুরুকুলের ৬টি টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ …

বিস্তারিত পড়ুন

গুরুকুলে যথাযোগ্য মর্যাদায় ৩ দিনব্যাপী জাতীয় শোক দিবস পালন

Gurukul observes National Mourning Day | গুরুকুলে যথাযোগ্য মর্যাদায় ৩ দিন ব্যাপী জাতীয় শোক দিবস পালন

কুষ্টিয়া গুরুকুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।   কর্মসূচির সূচি জাতীয় শোক দিবস উপলক্ষে ১২ আগস্ট হামদ ও নাত প্রতিযোগিতা, ১৩ আগস্ট উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং ১৫ আগস্ট কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসের হল রুমে আলোচনা …

বিস্তারিত পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া গুরুকুলের নবীণ বরন ও বিদায় ২০১৭ অনুষ্ঠান

Gurukul students reception farewell 2017 Banner বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া গুরুকুলের নবীণ বরন ও বিদায় ২০১৭ অনুষ্ঠান

শনিবার সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া শহরের এনএস রোড,আলো ভবনের সামনে থেকে, গুরুকুল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সেকশনের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে, গুরুকুল প্রমুখ সুফি ফারুক এর নেতৃত্বে নবীণ বরন ও বিদায় অনুষ্ঠানের বর্নিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌছে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।     দিনব্যাপী আলোচনা …

বিস্তারিত পড়ুন

১১ দিনব্যাপী যাত্রা উৎসবে সহযোগিতায় গুরুকুল

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে “ফিরে চল মাটির টানে” স্লোগানকে সামনে রেখে ৭ জুলাই থেকে শুরু হয়ে ১১ দিনব্যাপী যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। একাডেমি মিলনায়তনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।     উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একসময় গ্রামীণ বাংলার মানুষের …

বিস্তারিত পড়ুন

গুরুকুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০১৭

গুরুকুলে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমাকে ধারণ করে গুরুকুল শিক্ষা পরিবার-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ রমজান কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।   সংক্ষিপ্ত আলোচনা সভা ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক কায়েস উদ্দিন। সভায় রমজানের …

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া গুরুকুলে টেক্সটাইল বিভাগের অভিভাবক সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত

গুরুকুল টেক্সটাইল বিভাগের অভিভাবক সমাবেশ

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা ও নৈতিক চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারে টেক্সটাইল বিভাগের ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস হল রুমে আয়োজিত এই সমাবেশে শতাধিক অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।     টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান সালাউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে …

বিস্তারিত পড়ুন

গুরুকুলে বর্ণাঢ্য বর্ষবরণ ১৪২৪

গুরুকুলে বর্ণাঢ্য বর্ষবরণ

ঐতিহ্যবাহী কুষ্টিয়া গুরুকুলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৪। দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে অংশ নেন গুরুকুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ কুষ্টিয়া শহরের অসংখ্য সাধারণ মানুষ। দিনের সূচনা ভোরবেলা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বর্ষবরণ সঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে গুরুকুল প্রাঙ্গণ।   মঙ্গল শোভাযাত্রা সকাল ৮টায় প্রশাসনিক ভবন থেকে শুরু হয় বর্ণাঢ্য …

বিস্তারিত পড়ুন

যুক্তি আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ: গুরুকুলে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন

গুরুকুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৭ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিব” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা এবং আনন্দঘন পরিবেশে কেক কাটার মাধ্যমে জন্মোৎসব উদযাপন। …

বিস্তারিত পড়ুন

যুক্তি-তর্কে ভাষার মর্যাদা: গুরুকুলে মহান একুশে ফেব্রুয়ারি স্মরণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

গুরুকুল এর আয়োজনে, মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসাবে গুরুকুল ডিবেটিং ক্লাবের উদ্যোগে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উদ্‌যাপনের অংশ হিসেবে গুরুকুল ডিবেটিং ক্লাব (GDC)-এর আয়োজনে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও যুক্তি-নির্ভর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “সর্বত্র বাংলা ভাষার প্রচলনই মাতৃভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে”—এমনই এক সময়োপযোগী বিষয় নিয়ে বিতার্কিকদের বাগযুদ্ধে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ।   বিচারকমণ্ডলী ও উপস্থিত অতিথিবৃন্দ বিতর্ক …

বিস্তারিত পড়ুন