একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মূল চাবিকাঠি হলো তার সুসংগঠিত ব্যবস্থাপনা কাঠামো। ‘গুরুকুল শিক্ষা পরিবার’ শুরু থেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত করা এবং শিক্ষার্থী ও কর্মীদের প্রয়োজনীয় সেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা গড়ে তুলেছি এক শক্তিশালী বিভাগীয় নেটওয়ার্ক। নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সেবা নিশ্চিত করতে আমাদের প্রতিটি বিভাগ একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে।
- ব্যবস্থাপনা কাঠামো: গুরুকুল শিক্ষা পরিবার
- ১. চেয়ারম্যানের দপ্তর
- ২. প্রমুখের দপ্তর
- ৩. রেজিস্ট্রার দপ্তরের সেবা অফিস
- ৪. এস্টেট ও ফ্যাসিলিটিজ সেবা অফিস
- ৫. ফাইন্যান্স ও অ্যাকাউন্টস সেবা অফিস
- ৬. জনশক্তি (এইচআর) বিভাগ
- ৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা অফিস
- ৮. লিগ্যাল ও রেগুলেটরি সেবা অফিস
- ৯. প্রমোশন ও কমার্শিয়াল সেবা বিভাগ
- ১০. সাধারণ প্রশাসনিক সেবা অফিস
- ১১. চিকিৎসা সেবা অফিস
- ১২. ইন্ডাস্ট্রি রিলেশন ও প্লেসমেন্ট সেবা অফিস
- ১৩. অভ্যন্তরীণ নিরীক্ষা (ইন্টারনাল অডিট) সেবা অফিস
- ১৪. মিডিয়া ও পাবলিক রিলেশন অফিস
- ১৫. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) সমন্বয় সেবা অফিস
- ১৬. গুরুকুল ট্রাস্ট ফান্ড বৃত্তি ব্যবস্থাপনা সেবা অফিস
ব্যবস্থাপনা কাঠামো: গুরুকুল শিক্ষা পরিবার
১. চেয়ারম্যানের দপ্তর
পরিচালনা পরিষদের প্রধান হিসেবে চেয়ারম্যান এই দপ্তরের নেতৃত্ব দেন। এখান থেকে পরিচালনা পরিষদের সভার তারিখ ও স্থান অনুমোদিত হয়। এছাড়া নতুন ইনস্টিটিউট স্থাপন, নতুন ট্রেড বা বিভাগ চালু এবং শিক্ষাক্রমের অনুমোদন এই দপ্তর থেকেই প্রদান করা হয়। চেয়ারম্যান পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
২. প্রমুখের দপ্তর
“প্রমুখ” হলেন গুরুকুল শিক্ষা পরিবারের সচিব ও নির্বাহী প্রধান। চেয়ারম্যানের অনুমতিক্রমে তিনি পরিচালনা পরিষদের সভা আহ্বান করেন এবং সভার প্রতিটি আলোচ্য বিষয় মতামতসহ উপস্থাপন করেন। অনুমোদিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে তিনি প্রধান নির্বাহীর ভূমিকা পালন করেন। জনবল নিয়োগ ও অব্যাহতি, বৃত্তি প্রদান, চূড়ান্ত আর্থিক ব্যয় এবং প্রশাসনিক সিদ্ধান্তসমূহ এই দপ্তর থেকে অনুমোদিত হয়।
৩. রেজিস্ট্রার দপ্তরের সেবা অফিস
গুরুকুলের সকল একাডেমিক বিভাগের প্রশাসনিক ও শিক্ষার্থী সংশ্লিষ্ট সেবার দায়িত্ব এই বিভাগের ওপর অর্পিত।
৪. এস্টেট ও ফ্যাসিলিটিজ সেবা অফিস
এই বিভাগটি গুরুকুলের প্রতিটি ক্যাম্পাস, ল্যাব, লাইব্রেরি ও ভৌত অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে। এছাড়া নতুন সম্পদ ক্রয়, ভাড়া বা বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো এই বিভাগ দেখভাল করে।
৫. ফাইন্যান্স ও অ্যাকাউন্টস সেবা অফিস
প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক ব্যবস্থাপনা এবং হিসাবরক্ষণ সংক্রান্ত সকল দায়িত্ব এই বিভাগের ওপর অর্পিত।
৬. জনশক্তি (এইচআর) বিভাগ
কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, পদায়ন (পোস্টিং) এবং কর্মী উন্নয়নসহ মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই বিভাগ পরিচালনা করে।
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা অফিস
প্রতিষ্ঠানের আইসিটি অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিশ্চিত করা এই বিভাগের প্রধান কাজ।
৮. লিগ্যাল ও রেগুলেটরি সেবা অফিস
প্রতিষ্ঠানের আইনগত বিষয় এবং সরকারি নীতিমালার সাথে সামঞ্জস্য রক্ষা সংক্রান্ত সকল কার্যাবলি এই বিভাগ সম্পাদন করে।
৯. প্রমোশন ও কমার্শিয়াল সেবা বিভাগ
গুরুকুলের প্রচার-প্রসার এবং ব্যবসায়িক উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের দায়িত্ব এই বিভাগের ওপর অর্পিত।
১০. সাধারণ প্রশাসনিক সেবা অফিস
প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজ এবং সাধারণ দাপ্তরিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এই বিভাগের কাজ।
১১. চিকিৎসা সেবা অফিস
গুরুকুলের সকল কর্মী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম এই বিভাগ পরিচালনা করে।
১২. ইন্ডাস্ট্রি রিলেশন ও প্লেসমেন্ট সেবা অফিস
এই দপ্তরটি শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এর মাধ্যমে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুধাবন করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি ট্যুর এবং কোর্স শেষে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের (প্লেসমেন্ট) ব্যবস্থা করা হয়।
১৩. অভ্যন্তরীণ নিরীক্ষা (ইন্টারনাল অডিট) সেবা অফিস
গুরুকুলের আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই বিভাগ নিয়মিত অভ্যন্তরীণ নিরীক্ষা পরিচালনা করে। এটি সরাসরি পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
১৪. মিডিয়া ও পাবলিক রিলেশন অফিস
গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা, প্রেস রিলিজ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকাশনার দায়িত্ব এই বিভাগ পালন করে।
১৫. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) সমন্বয় সেবা অফিস
প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা কার্যক্রমের সমন্বয় ও সহায়তা প্রদান করা এই বিভাগের দায়িত্ব।
১৬. গুরুকুল ট্রাস্ট ফান্ড বৃত্তি ব্যবস্থাপনা সেবা অফিস
যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান এবং ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রম এই দপ্তর সমন্বয় করে।