গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

স্বাধীনতা দিবসের মার্চ পাস্টে তৃতীয় স্থান অর্জন করেছে কুষ্টিয়া গুরুকুল

২৬ মার্চ, ২০১৯ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শনী। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশ নেয় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্রীড়া প্রতিষ্ঠান।     গুরুকুলের অংশগ্রহণ এ আয়োজনে অংশ …

বিস্তারিত পড়ুন

গুরুকুলে জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভা

গুরুকুলে জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভা

গুরুকুলে জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ২ টায় কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাস হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে, গুরুকুল ইঞ্জিনিয়ারিং সেকশন ও মেডিকেল সেকশনের শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গুরুকুল প্রমুখ, তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। তিনি তার বক্তব্যে বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনও ষড়যন্ত্র …

বিস্তারিত পড়ুন

যুক্তি-তর্কে ভাষার মর্যাদা: গুরুকুলে মহান একুশে ফেব্রুয়ারি স্মরণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

গুরুকুল এর আয়োজনে, মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসাবে গুরুকুল ডিবেটিং ক্লাবের উদ্যোগে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উদ্‌যাপনের অংশ হিসেবে গুরুকুল ডিবেটিং ক্লাব (GDC)-এর আয়োজনে কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও যুক্তি-নির্ভর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “সর্বত্র বাংলা ভাষার প্রচলনই মাতৃভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে”—এমনই এক সময়োপযোগী বিষয় নিয়ে বিতার্কিকদের বাগযুদ্ধে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ।   বিচারকমণ্ডলী ও উপস্থিত অতিথিবৃন্দ বিতর্ক …

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সাথে গুরুকুল রোভার স্কাউটের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সাথে গুরুকুল রোভার স্কাউটের শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এবং জেলা রোভারের সভাপতি জনাব জহির রায়হানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে গুরুকুল রোভার স্কাউট গ্রুপ। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। নেতৃত্বের উপস্থিতিতে হার্দিক শুভেচ্ছা গুরুকুল রোভার স্কাউট গ্রুপের সভাপতি শামীম রানা এবং গুরুকুল গার্ল-ইন-রোভারের সম্পাদক মাধবী আইরিনের নেতৃত্বে রোভার ও …

বিস্তারিত পড়ুন

গুরুকুলের উদ্যোগে কুমারখালী-খোকসায় শুরু হলো দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির কার্যক্রম

Gurukul sponsors Freelancer training for Kumarkhali-Khoksa Students | গুরুকুল এর সৌজন্যে, কুমারখালী-খোকসার শিক্ষার্থীদের জন্য শুরু হল দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির কাজ।

কুমারখালী-খোকসা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা। গুরুকুলের সৌজন্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো “দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির প্রকল্প”, যা বিশেষভাবে কুমারখালী ও খোকসার তরুণ-তরুণীদের প্রযুক্তি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর-এর বিশেষ প্রকল্প “প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান প্রকল্প, কুমারখালী-খোকসা”-এর আওতায়। সাংগঠনিক সহযোগিতা প্রদান করছে কুমারখালী-খোকসা শিক্ষার্থী কল্যাণ …

বিস্তারিত পড়ুন

গুরুকুল বিজয় দিবস আন্তঃটেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর উদ্বোধন

৩ দিন ব্যাপী গুরুকুল বিজয় দিবস আন্ত: টেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন | Inauguration Program- Victory Day Cricket Tournament, Gurukul, Kushtia Gurukul, Gurukul Bangladesh, 2016

কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী গুরুকুল বিজয় দিবস আন্তঃটেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট–২০১৬। শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ খেলার মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা।       অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া শহর শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত …

বিস্তারিত পড়ুন

উগ্রবাদ ও চরমপন্থা রুখতে ছাত্র-শিক্ষক সচেতনতার বিকল্প নেই: কুষ্টিয়া গুরুকুলে সেমিনার অনুষ্ঠিত

Seminar : Countering Radicalization and Extremism : Role of Students & Teachers

কুষ্টিয়া: সমসাময়িক বিশ্ব ও জাতীয় প্রেক্ষাপটে উগ্রবাদ ও চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক-এর পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর (শনিবার) গুরুকুলের লালন সাঁই ক্যাম্পাসের সেমিনার হলে “Countering Radicalization and Extremism: Role of Students & Teachers” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ও …

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া গুরুকুলের কম্পিউটার টেকনোলজির বিভাগের অভিভাবক সমাবেশ, ২০১৬

গুরুকুল শিক্ষা পরিবার কুষ্টিয়ার কম্পিউটার টেকনোলজির অভিভাবক সমাবেশ | Parents/Guardians Meeting of Computer Technology of Gurukul, Kushtia

কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষে কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারের কম্পিউটার টেকনোলজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট (২০১৬) গুরুকুল কুষ্টিয়া ক্যাম্পাস-১ এর হল রুমে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন, যা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে এক নিবিড় মেলবন্ধন তৈরি করে।   …

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া গুরুকুলের মেডিকেল বিভাগসমূহে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

কুষ্টিয়া গুরুকুল এর মেডিকেল বিভাগের শিক্ষার্থীদের নবীন বরন | New students reception of medical section (Kushtia Gurukul)

গুরুকুল শিক্ষা পরিবারের কুষ্টিয়াস্থ মেডিকেল বিভাগসমূহে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গতকাল বেলা ১১টায় শহরের হাসপাতাল মোড়স্থ সাসেগ কুষ্টিয়া ক্যাম্পাস-২ এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।     অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিকেল সেকশনের একাডেমিক ইনচার্জ মন্টু বাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের পরিচালক (প্রশাসন) মনির হাসান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী তানভীর মেহেদি, …

বিস্তারিত পড়ুন