গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

গত ১৭ মার্চ ২০২৪, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা। এবারের বিষয় ছিল: “ক্যারিয়ারে সফল হতে সংস্কৃতি চর্চার গুরুত্ব”

প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক বোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার বিভিন্ন স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

পুরস্কার ও মূল্যায়ন

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, তথ্যনিষ্ঠতা এবং লিখন শৈলী বিচার করে সেরা তিনজনকে নির্বাচিত করা হয়েছে। বিজয়ীদের মেধার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা

যাদের মেধা ও শ্রম এই প্রতিযোগিতাকে সফল করেছে, সেই সকল কৃতি শিক্ষার্থীদের তালিকা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম নিচে প্রকাশ করা হলো:

 

মিম খাতুন (কুষ্টিয়া হাই স্কুল)

বিথী মুন্নি (মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়)

ইশরাত জাহান মাহি (কুষ্টিয়া হাই স্কুল)

জান্নাত আরা তন্নি (কুষ্টিয়া হাই স্কুল)

কামরুন নাহার বুশরা (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়)

তাসিন আহাম্মেদ (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়)

কনক জাহান (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়)

মাইশা খাতুন (মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়)

সুমাইয়া আক্তার (মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়)

আমেনা শোভা (মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়)

ইলমা খাতুন (আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়)

কবিতা খাতুন (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়)

মাহিনুজ্জামান মাহিন (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়)

 

প্রতিযোগিতা শেষে গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্কের প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন:

“বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন এবং তিনি বিশ্বাস করতেন সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক মুক্তি অপূর্ণ। আমরা গুরুকুলের পক্ষ থেকে সেই আদর্শকেই ধারণ করি। আজ যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তারাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু পাঠ্যবই নয়, জীবন ও ক্যারিয়ারে সফল হতে হলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।”

আয়োজনে: গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক

গুরুকুল প্রতি বছরই জাতীয় দিবসসমূহকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের আয়োজনে স্থানীয় সহযোগিতা প্রদান করেছে #TeamSufiFaruq এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল গুরুকুল সাংস্কৃতিক কমিটি।

সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে গুরুকুল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।