গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

কুষ্টিয়া, ২১ ফেব্রুয়ারি“আমরা দাপ্তরিক সকল কাজ, এমনকি ইন্টারনেট ইমেইলেও বাংলা ভাষা ব্যবহার করি—আপনি?”
এই অনন্য স্লোগানকে সামনে রেখে, দেশসেরা শিক্ষা-গ্রুপ গুরুকুল শিক্ষা পরিবার এবার কুষ্টিয়ায় আয়োজন করেছে এক ভিন্নধর্মী একুশে ফেব্রুয়ারি উদযাপন কর্মসূচি।

 

কুষ্টিয়া গুরুকুল

 

 

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে, সাসেগ-গুরুকুল শিক্ষা পরিবারের বিভিন্ন ক্যাম্পাসের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দিনটির সূচনা করে। জাতীয় পতাকা উত্তোলনের পর, শিক্ষার্থীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রার মাধ্যমে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী কর্মসূচি ও আলোচনা সভা

পুষ্পস্তবক অর্পণ শেষে, সকল অংশগ্রহণকারী হাসপাতাল মোড়স্থ কুষ্টিয়া ক্যাম্পাস-২ এ ফিরে এসে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বক্তারা গুরুকুলের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুফি ফারুক ইবনে আবু বকর-এর সুস্বাস্থ্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গুরুকুল শিক্ষা পরিবার দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণ

পুরস্কার বিতরণ ও সমন্বয়কারীরা

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন—

 

অনুষ্ঠান পরিচালনা করেন রাশনা শারমিন, মডারেটর, গুরুকুল ডিবেটিং ক্লাব ও আহবায়ক, একুশ উদযাপন কমিটি।