গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ পেল গুরুকুল

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ পেল সুফি ফারুকের প্রতিষ্ঠান গুরুকুল। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় হাত থেকে পুরস্কার গ্রহন করছেন গুরুকুলের শিক্ষক আবদুল্লাহ আল মাসুম।

তারুণ্যের আলোয় ঝলসে উঠল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের মঞ্চ। সারাদেশের প্রায় আড়াই হাজার সংগঠনের মধ্য থেকে বাছাইকৃত ৩০টি শ্রেষ্ঠ সংগঠনকে সম্মান জানানো হয় এ আয়োজনে। সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে […]

স্বাধীনতা দিবসের মার্চ পাস্টে তৃতীয় স্থান অর্জন করেছে কুষ্টিয়া গুরুকুল

২৬ মার্চ, ২০১৯ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শনী। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশ নেয় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্রীড়া প্রতিষ্ঠান।     গুরুকুলের অংশগ্রহণ এ আয়োজনে অংশ […]

কুষ্টিয়া গুরুকুলে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রখ্যাত লেখক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল-এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কুষ্টিয়া গুরুকুলের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বিভাগের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এসময় তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।   কর্মসূচির স্থান ও সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়া গুরুকুল লালন সাঁই ক্যাম্পাসের সামনে। সময়: বিকেল ৩টা। এতে […]

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া গুরুকুলের নবীণ বরন ও বিদায় ২০১৭ অনুষ্ঠান

Gurukul students reception farewell 2017 Banner বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া গুরুকুলের নবীণ বরন ও বিদায় ২০১৭ অনুষ্ঠান

শনিবার সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া শহরের এনএস রোড,আলো ভবনের সামনে থেকে, গুরুকুল ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সেকশনের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে, গুরুকুল প্রমুখ সুফি ফারুক এর নেতৃত্বে নবীণ বরন ও বিদায় অনুষ্ঠানের বর্নিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌছে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।     দিনব্যাপী আলোচনা […]

কুষ্টিয়া গুরুকুল এর আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা

Meeting on unity against militancy and terrorism organized by Gurukul, Kushtia ৰ গুরুকুল শিক্ষা পরিবার কুষ্টিয়ার আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা

নিরাপদ শিক্ষাঙ্গন এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারে টানা ৪৫ দিন ধরে চলমান ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী’ বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং উগ্রবাদের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতেই এই দীর্ঘমেয়াদী কর্মসূচির আয়োজন করা […]

কুষ্টিয়া গুরুকুলে ইলেকট্রিক্যাল বিভাগের অভিভাবক সমাবেশ ২০১৬ অনুষ্ঠিত

গুরুকুল শিক্ষা পরিবার ইলেকট্রিক্যাল টেকনোলজির অভিভাবক সমাবেশ

কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতিতে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট (বুধবার) গুরুকুল কুষ্টিয়া ক্যাম্পাস-১ এর হল রুমে আয়োজিত এই সমাবেশে শতাধিক অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দক্ষ জনশক্তি গড়ার অঙ্গীকার: কুষ্টিয়া গুরুকুলে ইলেকট্রিক্যাল বিভাগের অভিভাবক সমাবেশ […]

কুষ্টিয়া গুরুকুলে টেক্সটাইল বিভাগের অভিভাবক সমাবেশ ২০১৬

দেশের শীর্ষস্থানীয় কারিগরি শিক্ষা গ্রুপ গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়র্কের কুষ্টিয়া গুরুকুলের টেক্সটাইল টেকনোলজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট (সোমবার) কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাস-১ এর হল রুমে আয়োজিত এই সমাবেশে শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা […]

কুষ্টিয়া গুরুকুলের কম্পিউটার টেকনোলজির বিভাগের অভিভাবক সমাবেশ, ২০১৬

গুরুকুল শিক্ষা পরিবার কুষ্টিয়ার কম্পিউটার টেকনোলজির অভিভাবক সমাবেশ | Parents/Guardians Meeting of Computer Technology of Gurukul, Kushtia

কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষে কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারের কম্পিউটার টেকনোলজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট (২০১৬) গুরুকুল কুষ্টিয়া ক্যাম্পাস-১ এর হল রুমে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন, যা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে এক নিবিড় মেলবন্ধন তৈরি করে।   […]

গুরুকুল ডিবেটিং ক্লাবের নির্বাচন ২০১৬ : সভাপতি তুষার, সাধারণ সম্পাদক আসিফ

গুরুকুল ডিবেটিং ক্লাবের নির্বাচনের ফলাফল- সভাপতি তুষার, সাধারণ সম্পাদক আসিফ | Gurukul debating clubs elected preseident Tushar, Secretary Asif

কুষ্টিয়া: কুষ্টিয়ার অন্যতম প্রধান শিক্ষা গ্রুপ গুরুকুল শিক্ষা পরিবারের সহ-শিক্ষা কার্যক্রমের অন্যতম প্রাণকেন্দ্র ‘গুরুকুল ডিবেটিং ক্লাব’-এর প্রথম নির্বাচন উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৩ আগস্ট ২০১৬, শনিবার কুষ্টিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নির্বাচনটি প্রতিষ্ঠানের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হলো। প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে ক্লাবের নেতৃত্ব নির্বাচন করায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। […]

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন গুরুকুলের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীরা

গুরুকুল শিক্ষা পরিবার ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের বিআরবি কেবল পরিদর্শন

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও শিল্প-অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা। আজ রবিবার কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে অবস্থিত প্রতিষ্ঠানটির বিশাল উৎপাদন ইউনিট ঘুরে দেখেন তারা।   গুরুকুল শিক্ষা পরিবারের ইঞ্জিনিয়ারিং সেকশনের অন্যতম প্রতিষ্ঠান কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট (KISI)-এর ইলেক্ট্রিক্যাল বিভাগের বিভাগীয় […]