গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

কুষ্টিয়া গুরুকুল শিক্ষা পরিবারের আয়োজনে সাসেগগুরুকুল এর সার্বিক তত্ত্বাবধানে আন্তঃটেকনোলজি বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট২০১৫এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড় সংলগ্ন একতা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শহিদ মো. কবির এবং বাসার ক্রিকেট একাডেমির পরিচালক আপন বাশার

 

বিজয় দিবস

 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

উদ্বোধনের পূর্বে আন্তঃটেকনোলজি ক্রিকেট টুর্নামেন্ট–২০১৪-এর বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক নৃপেন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন সাসেগ–গুরুকুল শিক্ষা পরিবারের প্রশাসনিক পরিচালক মনির হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাত আলী

 

অন্যান্য অতিথি ও কর্মকর্তারা

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী তানভীর মেহেদী, ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক ইনচার্জ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, মেডিকেল বিভাগের একাডেমিক ইনচার্জ মন্টু বাইন, লিগ্যাল ও মিডিয়া সমন্বয়কারী শামীম রানা এবং প্রমোশন বিভাগের প্রধান রফিকুল ইসলাম

 

প্রথম দিনের খেলাসমূহ

উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়—

 

খেলা পরিচালনা ও সহযোগিতা

দিনের খেলাগুলো পরিচালনা করেন আরএস বিভাগের শিক্ষক আব্দুল মতিনআতিকুল ইসলাম, টেক্সটাইল টেকনোলজির শিক্ষক মিরাজ আলী এবং মেডিকেল টেকনোলজির শিক্ষক আলমগীর হোসেন
সার্বিক সহযোগিতায় ছিলেন—

 

ফাইনাল ম্যাচের ঘোষণা

প্রথম দিনের খেলা শেষে আয়োজক কমিটির আহ্বায়ক নৃপেন কুমার সাহা জানান, আগামী ১৬ ডিসেম্বর, বুধবার মহান বিজয় দিবসে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।