গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

বজ্রপাত থেকে বাঁচবেন যেভাবে?

বজ্রপাত

প্রকৃতির এক বিধ্বংসী রূপ হলো বজ্রপাত। বজ্রপাত বর্তমানে বাংলাদেশে অন্যতম একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জলবায়ু পরিবর্তন এবং জনসচেতনতার অভাব এর অন্যতম কারণ।  প্রতি বছর বাংলাদেশে শত শত মানুষ বজ্রপাতে প্রাণ হারান, যাদের মধ্যে বড় একটি অংশ কৃষক ও খোলা মাঠে কাজ করা […]

নাট্যজন জামালউদ্দিন হোসেনের জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য

জামালউদ্দিন হোসেন

বাংলাদেশের নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, মঞ্চ ও টেলিভিশনের অগ্রণী শিল্পী, পরিচালক এবং সংগঠক জামালউদ্দিন হোসেন ২০২৪ সালের ১১ অক্টোবর কানাডার ক্যালগেরির রকভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম ১৯৪৩ সালের ১০ অক্টোবর। আজ, তাঁর জন্মদিনে গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক (GCLN) শ্রদ্ধাভরে স্মরণ করছে এক মহান শিল্পসাধককে, যিনি সারাজীবন শিল্প ও সংস্কৃতির বিকাশে নিজেকে উৎসর্গ […]

গুরুকুলে ইন্টারন্যাশনাল নার্সেস ডে ২০২৪ উদযাপন

ইন্টারন্যাশনাল নার্সেস ডে ২০২৪

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: অর্থনৈতিক শক্তি এবং সেবার প্রভাব”—এই বৈশ্বিক প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাসে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে ২০২৪’। আধুনিক নার্সিং পরিষেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নার্সিং পেশার গুরুত্ব এবং মানবিক সেবার আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করা হয়। দিবসের প্রেক্ষাপট ও ‘লেডি উইথ দ্য […]

গুরুকুল নার্সিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুড ফেয়ার আয়োজন

গুরুকুল নার্সিং ইনস্টিটিউট ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুড ফেয়ার আয়োজন

তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে কুষ্টিয়া গুরুকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘ফুড ফেয়ার’ বা খাদ্য মেলা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মেলায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক রন্ধনশৈলীর এক অপূর্ব মেলবন্ধন দেখা গেছে এই আয়োজনে।     মেলার শুভ উদ্বোধন সকালে […]

নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে আপক্ষামান তালিকার আবেদন

নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে আপক্ষামান তালিকার আবেদন

দেশের স্বাস্থ্যসেবা খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘গুরুকুল নার্সিং ইনস্টিটিউট’-সহ সংশ্লিষ্ট নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি’ কোর্সে শূন্য আসনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যারা ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েও আসন সংকটের কারণে অপেক্ষমাণ তালিকায় (Waiting List) ছিলেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। স্মারক নং: জিএনআই/প্রশা/২০২৪/ভর্তি-০৮ তারিখ: মে ১৩, ২০২৪ […]

আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম স্থান অধিকারি মোঃ মাহিনুজ্জামান মাহিন -এর লেখা

মাহিন আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম স্থান অধিকারি মোঃ মাহিনুজ্জামান মাহিন -এর লেখা

“ক্যারিয়ারে সফল হতে সংস্কৃতি চর্চার গুরুত্ব” নাম: মোঃ মাহিনুজ্জামান মাহিন স্কুলের নামঃ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় গাংনী, মেহেরপুর। শ্রেণিঃ দশম   রোলঃ ০১   “ক্যারিয়ারে সফল হতে সংস্কৃতি চর্চার গুরুত্ব” ভূমিকাঃ “বাঁচতে হলে যেমন আছে মৌলিক চাহিদা” তেমনি ক্যারিয়ারে সফল হতে প্রয়োজন “সংস্কৃতির ব্যপকতা” সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। আমাদের শেকড় সংস্কৃতি ছাড়া দেশের […]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে গুরুকুলের আয়োজনে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে গুরুকুলের আয়োজনে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল

গত ১৭ মার্চ ২০২৪, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা। এবারের বিষয় ছিল: “ক্যারিয়ারে সফল হতে সংস্কৃতি চর্চার গুরুত্ব”। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক বোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার বিভিন্ন […]

গুরুকুল আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এ কম্পিউটারের দাপুটে জয়

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ চ্যাম্পিয়ন কম্পিউটার বিভাগ

উৎসবমুখর পরিবেশ আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো গুরুকুল স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’। টুর্নামেন্টের মেগা ফাইনালে সিভিল বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কম্পিউটার বিভাগ। মাঠজুড়ে ব্যাটে-বলের লড়াই আর গ্যালারিতে শিক্ষার্থীদের গগনবিদারী উল্লাসে মুখরিত ছিল পুরো টুর্নামেন্ট। আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪   টুর্নামেন্টের চালচিত্র এবারের আসরে গুরুকুলের মোট ৬টি […]

বাংলাদেশি নার্সিং শিক্ষার্থীদের জন্য জার্মানিতে চাকরির লক্ষ্যে B2 লেভেল জার্মান শেখার রোডম্যাপ

বাংলাদেশি নার্সিং শিক্ষার্থীদের জন্য জার্মানিতে চাকরি

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানি বাংলাদেশসহ সারা বিশ্বের নার্সিং পেশাজীবীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি হয়ে উঠেছে। এখানে যোগ্য স্বাস্থ্যকর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে, সঙ্গে রয়েছে ভালো বেতন, আধুনিক কর্মপরিবেশ এবং চমৎকার ক্যারিয়ারের সুযোগ। তবে, জার্মান স্বাস্থ্যসেবায় কাজ শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়—জার্মান ভাষায় দক্ষতা। জার্মানিতে কাজ করতে ইচ্ছুক নার্সিং শিক্ষার্থীদের জন্য ভাষা শেখা […]

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪

গর্ব, আনন্দ ও আবেগঘন পরিবেশে গত ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার গুরুকুল কুষ্টিয়া ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪”। দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৪ অতিথিবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর।বিশেষ অতিথি […]