গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক, GCLN

শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের সীমানায় আবদ্ধ কোনো জায়গা নয়, বরং এটি একজন শিক্ষার্থীর সামাজিক, মানসিক ও মানবিক বিকাশের সুতিকাগার। বাংলাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বছরজুড়ে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক এবং বিশেষায়িত দিবস পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বৈশ্বিক সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই দিবসগুলো পালনের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম, অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং পেশাদারিত্বের বীজ বপন করা।

সেই লক্ষ্যকে সামনে রেখে, গুরুকুল শিক্ষা পরিবার তার ক্যাম্পাসগুলোতে পালনের জন্য একটি সুবিন্যস্ত দিবসের তালিকা প্রণয়ন করেছে। আমরা কেবল বিশেষ দিবসগুলোই উদযাপন করি না, বরং বিভিন্ন আলোকিত ও গুণী মানুষের জন্ম ও মৃত্যুদিবসও অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করি। এর মূল উদ্দেশ্য হলো—সেই মহৎ প্রাণ মানুষগুলোর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প যেন আমাদের শিক্ষার্থীদের চিন্তা জগতে নাড়া দেয় এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা নিজেদের আগামীর সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

গুরুকুল বিশেষ দিবস ক্যালেন্ডার

জানুয়ারি

 

ফেব্রুয়ারি

 

মার্চ

 

এপ্রিল

 

মে

 

জুন

  • ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস
  • ২০ জুন: বেগম সুফিয়া কামাল-এর জন্মদিন
  • ২১ জুন: নির্মলেন্দু গুণ-এর জন্মদিন

 

জুলাই

  • ১৮ জুলাই: নেলসন ম্যান্ডেলা-এর জন্মদিন

 

আগস্ট

  • ১৪ আগস্ট: শহীদ কাদরী-এর জন্মদিন
  • ১৫ আগস্ট: জাতীয় শোক দিবস (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী)

 

সেপ্টেম্বর

  • ৭ সেপ্টেম্বর: সুনীল গঙ্গোপাধ্যায়-এর জন্মদিন
  • ৮ সেপ্টেম্বর: আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস

 

অক্টোবর

  • ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস
  • ১৮ অক্টোবর: শেখ রাসেল দিবস
  • ২৫ অক্টোবর: পাবলো পিকাসো-এর জন্মদিন
  • ৩০ অক্টোবর: সুকুমার রায়-এর জন্মদিন

 

নভেম্বর

  • ১০ নভেম্বর: জয় গোস্বামী-এর জন্মদিন
  • ১১ নভেম্বর: মওলানা আবুল কালাম আজাদ-এর জন্মদিন
  • ১৯ নভেম্বর: মুনীর চৌধুরী-এর জন্মদিন
  • নভেম্বরের শেষ সপ্তাহ: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) দিবস

 

ডিসেম্বর

  • ১ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবস
  • ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস
  • ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস
  • ২৭ ডিসেম্বর: মির্জা গালিব-এর জন্মদিন
  • ২৭ ডিসেম্বর: সৈয়দ শামসুল হক-এর জন্মদিন

 

শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসগুলো পালনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারে। একটি ‘প্লুরালিস্ট সোসাইটি’ বা বহুত্ববাদী সমাজ গঠনে যেখানে সকল মত ও ধর্মের সহাবস্থান থাকবে, সেখানে এই দিবসগুলোর ভূমিকা অপরিসীম। এগুলো শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মানবিক এবং সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।